ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আওতাভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯৭৪টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, যা হবে ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৪৪০ জন, যারা দেশের ৪৪টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি ২০২২ সালের ভিত্তিতে এবং নিয়োগ বিজ্ঞপ্তি ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছিল।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ:

  • প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ডুপ্লিকেট প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • পরীক্ষার দিন পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। দেরিতে আসলে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

  • পরীক্ষাকেন্দ্রে একটি প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট/ডেবিট/ক্রেডিট কার্ড, ডিজিটাল/স্মার্ট ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব বহন করলে বা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তার পরীক্ষা বাতিল করা হবে এবং ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে।

  • পরীক্ষার সময় উভয় কান খোলা রাখতে হবে

  • পরীক্ষার কেন্দ্রতালিকা ও রোল নম্বর দেখুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *